Special Horror Series

অন্য ভূবন (Onnovubon)

Bhoot.com.bd প্রিমিয়াম এপিসোড - অন্য ভূবন সিরিজের সকল গল্প শুনুন ও ডাউনলোড করুন।

মোট গল্প: ২৮ টি•উচ্চমানের অডিও সাউন্ড ইফেক্টস
কালোজাদুর কূয়ো
অন্য ভূবন #28

কালোজাদুর কূয়ো

Kalojadur Kuyoo

চাকরির সূত্রে এক বাড়িতে ভাড়া থাকতে শুরু করেন মাহাবুব ভাই। কিন্তু বাড়ির পেছনে থাকা বহু পুরোনো পরিত্যক্ত কূপটি ঘিরে ছিল এক অজানা আতঙ্ক! গভীর রাতে সেই কূপের কাছ থেকে ভেসে আসত অদ্ভুত সব শব্দ। এমনকি কূপের পানি হাতে নিয়ে মুখে দিতেই কানের কাছে ফিসফিস করে কথা বলে উঠত কে যেন! কিন্তু কে কথা বলত সেই কূপের গভীর থেকে? কী ভয়ংকর রহস্য লুকিয়ে ছিল তার অন্ধকারে?

গল্প শুনুন →
দাদাজান হুজুর
অন্য ভূবন #27

দাদাজান হুজুর

Daadaajan Hujur

লাশের পয়সার লোভ শুধু অভিশাপ নয়, ডেকে আনতে পারে ভয়ংকর মৃত্যু! এক মাদ্রাসার পাশ দিয়ে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছিল একটি লাশ। দাহ না করে মাটিতে পুঁতে ফেলার আয়োজন করল লাশের সঙ্গে আসা লোকজন। সবকিছু দাঁড়িয়ে দেখছিল মাদ্রাসার কয়েকজন ছাত্র। হঠাৎ এক লোক লাশের মাথায় কিছু পয়সা ছুঁইয়ে সেগুলো ঢেকে দিল একটি মাটির পাতিল দিয়ে। সেই পয়সার লোভ সামলাতে না পেরে গভীর রাতে শ্মশানে ছুটে গেল এক ছাত্র। কিন্তু পয়সাগুলো নিতে গিয়ে তার সঙ্গে কী ঘটেছিল? লাশের মাথায় রাখা সেই পয়সার সঙ্গে কি জড়িয়ে ছিল কোনো ভয়ংকর অভিশাপ?

গল্প শুনুন →
হাতির ভূত
অন্য ভূবন #26

হাতির ভূত

Haatir Bhoot

মধ্যরাতে লোহার টুংটাং শব্দে ঘর থেকে বেরিয়ে আসেন মাহুত। দেখেন, তাঁর পোষা হাতিটি শিকল ছিঁড়ে ছুটে যাচ্ছে জঙ্গলের দিকে! হাতির পিছু নিয়ে জঙ্গলে ঢুকতেই চোখের সামনে বদলে যেতে থাকে হাতির চেহারা। মুহূর্তের মধ্যেই হাতিটি যেন আগের চেয়ে দ্বিগুণ বিশাল হয়ে ওঠে! কিন্তু কেন এমন অস্বাভাবিক পরিবর্তন? হাতিটির ওপর কি ভর করেছিল কোনো অশুভ শক্তি? শাহ সাহেব কি পারবেন এই ভয়ংকর রহস্যের সমাধান করতে?

গল্প শুনুন →
ছাইয়ের পাহাড়
অন্য ভূবন #25

ছাইয়ের পাহাড়

Chaiyer Pahar

রাতে মোবাইলে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছিল সে। কিন্তু ঘুম ভাঙতেই বুঝতে পারল, রহস্যজনকভাবে কেটে গেছে টানা ১৫ দিন! অথচ এই দীর্ঘ সময়ের কিছুই মনে নেই তার! কোথায় ছিল সে এতগুলো দিন? কী ঘটেছিল তার সঙ্গে? কোন ভয়ংকর রহস্যে জীবনের ১৫টি দিন হারিয়ে গেল চিরতরে? সব প্রশ্নের উত্তর জানতে শুনুন আজকের রহস্যময় এপিসোড!

গল্প শুনুন →
শিলং সংকটে সাব্বির জি
অন্য ভূবন #24

শিলং সংকটে সাব্বির জি

Shilong Songkote Sabbir Jii

শিলংয়ের মেঘে ঢাকা পাহাড়ে লুকিয়ে আছে এক ভয়ংকর প্রাচীন রহস্য! পাহাড়ের প্রতিটি পাথরের কোণে ছড়িয়ে আছে নিষিদ্ধ উপাসনার চিহ্ন, আর সেই অশুভ আচারকে ঘিরেই একের পর এক নিখোঁজ হচ্ছে মানুষ! এর সঙ্গে জড়িয়ে আছে বহু বছরের এক রহস্যময় অদৃশ্য উপস্থিতি! সাব্বির জি কি পারবেন এই অশুভ শক্তির রহস্য ভেদ করতে, নাকি পাহাড়ের অন্ধকারে হারিয়ে যাবেন তিনিও?

গল্প শুনুন →
ছায়ার আংটি
অন্য ভূবন #23

ছায়ার আংটি

Chayar Aungty

এক ভয়ংকর কালো অবয়বের ফাঁদে পড়েছে গালীব! অবয়বের শর্ত, ভয়ংকর এক খাদ পেরিয়ে খাদের ওপার থেকে এনে দিতে হবে একটি রহস্যময় আংটি। আর সেই আংটি এনে দিতে না পারলে বাঁচবে না গালীব কিংবা তার পরিবারের কেউ! কিন্তু খাদের ওপারে অপেক্ষা করছে কী? আর শেষ পর্যন্ত কী করবে গালীব?

গল্প শুনুন →
বান্দরবানের কুফরি পাহাড়
অন্য ভূবন #22

বান্দরবানের কুফরি পাহাড়

Bandarban er Kufri Pahar

বান্দরবানের এক পাহাড়ে ঘুরতে গিয়ে গভীর রাতে পথ হারিয়ে ফেলে তিন বন্ধু। পাহাড়ের ঢাল বেয়ে নামতে নামতে তারা পৌঁছে যায় এক অচেনা সমতল ভূমিতে। সেখানে চোখে পড়ে একটি পরিত্যক্ত জুমঘর, আর তার চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য মানুষের ও বিভিন্ন প্রাণীর খুলি! সবচেয়ে ভয়ংকর বিষয়, প্রতিটি খুলিতে লেপ্টে দেওয়া লাল সিঁদুর! সেখান থেকে তারা জীবিত ফিরে আসবে কীভাবে?

গল্প শুনুন →
আফ্রিকার জোড়া ছায়ার মায়াজাল
অন্য ভূবন #21

আফ্রিকার জোড়া ছায়ার মায়াজাল

Africar Jora Chayar Mayajal

বাগলার দাদু ও লালা দাদু ডজনখানেক তান্ত্রিককে সঙ্গে নিয়ে হাজির হলেন গাম্বিয়া নদীর সেই অভিশপ্ত বাঁকে। ভোরের আলো তখন ধীরে ধীরে নদীর শান্ত পানিতে পড়ছে। তারা নদীর কিনারায় দাঁড়িয়ে শুরু করলেন ভয়ংকর এক মন্ত্রপাঠ। হঠাৎ মন্ত্রের প্রভাবে তোলপাড় হয়ে উঠল নদীর পানি! শান্ত নদীর বুক যেন মুহূর্তেই জেগে উঠল কোনো অদৃশ্য শক্তির স্পর্শে। আর সেই পানির গভীরতা থেকে জেগে উঠল এক প্রাচীন পাহাড়াদার! কে এই প্রাচীন পাহাড়াদার? আর অভিশপ্ত গাম্বিয়া নদীর সেই বাঁকের গভীরে লুকিয়ে আছে কী ভয়ংকর রহস্য?

গল্প শুনুন →
জ্বিনের ধোঁকা (1-5)
অন্য ভূবন #20

জ্বিনের ধোঁকা (1-5)

Jiner Dhoka

হঠাৎ করেই রায়হানের জীবনে নেমে আসে একের পর এক বিপর্যয়! ব্যবসায় লস, মানসিক অশান্তি—এর সঙ্গে শুরু হয় পারিবারিক কলহও। সব সমস্যার সমাধান খুঁজতে শেষ পর্যন্ত সে যায় এক তান্ত্রিকের কাছে। তান্ত্রিক কিছু অদ্ভুত জিনিস সঙ্গে নিয়ে তাকে নিয়ে যায় একটি পুরোনো কবরস্থানে। গভীর রাতে তারা খুঁড়তে শুরু করে বহু বছরের পুরোনো একটি কবর! কিন্তু কবরের মাটি সরাতেই কী বেরিয়ে এলো? আর কেনই বা সেই কবর খোঁড়া হচ্ছিল? জানতে শুনুন পুরো ঘটনাটি!

গল্প শুনুন →
ইন্দোনেশিয়ার ভূতুড়ে পিন
অন্য ভূবন #19

ইন্দোনেশিয়ার ভূতুড়ে পিন

Indonesiar Vuture Pin

হঠাৎ সুমাইয়ার পেটে কিছু একটা দেখা গেল! যা চামড়ার নিচে এদিক-ওদিক ঘুরে বেড়াতে লাগল। এরই মধ্যে প্রায় এক মাস ধরে তিনি একই স্বপ্ন দেখতে থাকেন, একটি কালো কুকুর তাঁকে তাড়া করে বেড়াচ্ছে। আর শেষ রাতে, স্বপ্নের মাঝেই সেই কালো কুকুরটি তাঁর সামনে এসে ধোঁয়ায় পরিণত হয়ে ঢুকে যায় তাঁর শরীরের ভেতর! এরপর থেকেই শুরু হয় একের পর এক ভয়ানক ঘটনা। কী রহস্য লুকিয়ে আছে সুমাইয়ার পেটের ভেতরে? আর সেই কালো কুকুরের স্বপ্নের সঙ্গেই বা কী সম্পর্ক?

গল্প শুনুন →
ভূতের ভাগ্যরেখা
অন্য ভূবন #18

ভূতের ভাগ্যরেখা

Bhuuter Bhaagyrekhaa

জীবনের এক কঠিন সময়ে এসে কায়েস তার এক বন্ধুর পরামর্শে একজন তান্ত্রিকের কাছে যায়। সেই তান্ত্রিক তার হাত নিজের মুঠোর মাঝে নিয়ে, তালুর রেখায় আঙুল ঘষতে শুরু করে। সেই সঙ্গে তার জীবনে ঘটে যাওয়া বা লুকিয়ে থাকা অনেক কিছুই বলতে থাকে। অস্বস্তি লাগায় কায়েস সেখান থেকে চলে আসতে চায়। কিন্তু ঠিক সেই সময় তান্ত্রিক এমন একটি কাজ করে, যার কারণে ভয়ানকভাবে পালটে যায় কায়েসের জীবন! ঠিক কী ঘটেছিল সেদিন? শুনুন সিফাত আলমের ঘটনা “ভূতের ভাগ্যরেখা” ।

গল্প শুনুন →
পাঁচ তাবিজের তান্ত্রিক
অন্য ভূবন #17

পাঁচ তাবিজের তান্ত্রিক

Pach Taabijer Traantrik

আয়শার মাঝে কিছু অদ্ভুত সমস্যা শুরু হলো। অন্ধকার রুমে একা থাকা, সবাইকে এড়িয়ে চলা, হুট হাট কাওকে কামড় দেওয়া। এই সব সমস্যার কারন খুঁজতে যেয়ে পাওয়া গেলো এক তান্ত্রিক। সেই তান্ত্রিকের ঘরে টেবিলের উপরে রক্তে মাখা একটা ছবি। তারপর? জুনায়েদ হুজুর কি পারবেন এই সমস্যা সমাধান করতে? শুনুন ইয়াসিনের পাঠানো ঘটনা “পাঁচ তাবিজের তান্ত্রিক”।

গল্প শুনুন →
মৃতের পাখি
অন্য ভূবন #16

মৃতের পাখি

Mritter Pakhi

রাতে ঘুমের মাঝে পাশ ফিরতেই হাতের নিচে কিছু একটা পড়লো খালেদের। জিনিস টা ধরে ভালো করে দেখতে চেষ্টা করলো সে। দেখলো হাতের মাঝে একটা পাখি, কিন্তু সেই পাখির কোনো নড়াচড়া নেই, মৃত। সে ভাবলো হয়তো ফ্যানের সাথে লেগে মরেছে। পাখিটা মেঝেতে ছুড়ে ফেলে আবার ঘুমাতে যেতেই দেখলো, বিছানার উপরে আরো কিছু পাখি পড়ে আছে। ভালো করে খেয়াল করে দেখলো, বিছানার উপরে পায়ের কাছে অসংখ্য মৃত পাখি পড়ে আছে। কোথা থেকে এলো এতো মৃত পাখি, কি রহস্য লুকিয়ে আছে মৃত পাখির মাঝে! Release Date: 26 Aug 2026

গল্প শুনুন →
ছায়ার আশীর্বাদ
অন্য ভূবন #15

ছায়ার আশীর্বাদ

Chaayaar Aashiirbaad

হঠাৎ ফুফুর রুম থেকে ভেসে আসে একটা করুণ আর্তনাদের শব্দ। ফুফু কারো কাছে থেকে যেনো মাফ চাচ্ছে আর বলছে, আমি তো তোকে বিষ দিতে চাই নি। সবাই দৌড়ে গেলো সেই রুমে। ফুফু বিরিয়ানির প্লেট এর পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে মেঝেতে এবং রুমে ছিলো না অন্য কেউ। আর তার ঘর থেকে বের হচ্ছিলো তীব্র এক আতরের গন্ধ। সেদিন ফুফু কার কাছে মাফ চেয়েছিলেন? কি ঘটেছে তারপর!

গল্প শুনুন →
অলৌকিক আলমারি
অন্য ভূবন #14

অলৌকিক আলমারি

Alaukik Aalmaari

বাসায় বাচ্চা একা খেলা করছে তার রুমে। কিন্তু হঠাৎ মা শুনতে পান, বাচ্চার রুম থেকে ভেসে আসছে অচেনা এক মহিলার হাসির শব্দ। দৌড়ে বাচ্চার রুমে গিয়ে দেখেন সেখানে কেউ নেই, কিন্তু বাচ্চার পাশের জায়গার কার্পেটে কারো হাঁটু মুড়ে বসার দাগ তখনও স্পষ্ট। তারপরে থেকেই পুরো বাসায় শুরু হয় অদ্ভুত সব ঘটনা। রুমে থাকা এক আলমারি থেকে প্রতিদিন ভেসে আসতে থাকে ভয়ানক সব শব্দ। কি রহস্য লুকিয়ে আছে সেই আলমারিতে। Release Date: 14 Aug 2026

গল্প শুনুন →
ম্যানিটোবার মরণ ফাঁদ
অন্য ভূবন #13

ম্যানিটোবার মরণ ফাঁদ

Myannitobaar Moron Phad

১৯৮৪ সালের এক শীতকাল। তখনকার থমসন দেখে মনে হতো পৃথিবীর শেষ সীমানা। মজিদ সাহেব তার দুই সহকর্মী ড্যানিয়েল আর পিটারকে নিয়ে কাজ শেষে ঘরে ফিরছিলেন। কনকনে সেই সন্ধ্যায় হঠাৎ বিকল হয়ে পড়ে তাদের ট্রাক। তারা আশ্রয় নেয় একটা পুরোনো বাড়িতে। রাতভর সেখানে ঘটতে থাকে রহস্যময়, রক্তহীম করা সব ঘটনা। ভয়ের সাথে পাল্লা দিতে দিতে তারা আবিষ্কার করে বাড়ির এমন এক বেসমেন্ট যেখানে আছে সব প্রশ্নের উত্তর। বেসমেন্টে থাকা নাম ফলকে তারা খুঁজে পায় এক একজন মৃত মানুষের সন্ধান। কিন্তু সেখানের শেষ নাম ফলকের ঘরটি ফাঁকা। কে দখল করবে সেই ঘর? কার নাম ভেসে উঠবে সেখানে? Release Date - 12 Aug 2026

গল্প শুনুন →
অভিশাপের গুপ্তধন
অন্য ভূবন #12

অভিশাপের গুপ্তধন

Ovishaper Guptodhon

প্রত্যন্ত গ্রামের এক জঙ্গলের মাঝে কাঠ কাটতে গিয়ে একজন মানুষ, একটা অনেক পুরোনো আমলের ইবাদতখানা দেখতে পায়। এরপর সেই খবর চলে যায় দেশের এক ইউনিভার্সিটিতে। সরকার থেকে অনুমতি নিয়ে খনন কাজ শুরু করতে যায় ছাত্ররা। কিন্তু এক রহস্যময় বয়স্ক মহিলা এসে, কাজ বন্ধ করে চলে যেতে বলে তাদের! তারপর হঠাৎ এক অজানা কারনে কাজ বন্ধ করে দেয় সরকার। এর পরেই ঘটতে শুরু করে অদ্ভুত সব ভয়ানক ঘটনা!

গল্প শুনুন →
চালডিহি
অন্য ভূবন #11

চালডিহি

Chaldihi

এক কুঁড়ে ঘরে বৃদ্ধ হরিপদ’র সাথে আটকে আছে সাংবাদিক অরুণ। ঘরের বন্ধ দরজার বাহিরে থেকে হঠাৎ ভেসে আসে অস্বাভাবিক এক শব্দ। এদিকে ঘরের মাঝে কুপির হালকা আলোয় হরিপদ বিড়বিড় করে কি সব মন্ত্র পড়ে চলেছে। অরুণ ভাবে কোনো মানুষ হয়তো তাদের ভয় দেখাচ্ছে দরজার ওপাশ থেকে। সে এগিয়ে গিয়ে খুলতে নিলো দরজা, তারপর?

গল্প শুনুন →
পুরোনো শয়তান
অন্য ভূবন #10

পুরোনো শয়তান

Purono Shoytan

পুরোনো শয়তান - অন্য ভূবন সিরিজের একটি ভৌতিক গল্প।

গল্প শুনুন →
অলৌকিক পাখি
অন্য ভূবন #9

অলৌকিক পাখি

Oloukik Pakhi

অলৌকিক পাখি - অন্য ভূবন সিরিজের একটি ভৌতিক গল্প।

গল্প শুনুন →
অলৌকিক কৌটা
অন্য ভূবন #8

অলৌকিক কৌটা

Oloukik Kouta

অলৌকিক কৌটা - অন্য ভূবন সিরিজের একটি ভৌতিক গল্প।

গল্প শুনুন →
কলসবন্ধ আত্মা
অন্য ভূবন #7

কলসবন্ধ আত্মা

Koloshbondho Atma

কলসবন্ধ আত্মা - অন্য ভূবন সিরিজের একটি ভৌতিক গল্প।

গল্প শুনুন →
হুজুর শাহ সাহেব
অন্য ভূবন #6

হুজুর শাহ সাহেব

Hujur Shah Saheb

হুজুর শাহ সাহেব - অন্য ভূবন সিরিজের একটি তিন পার্টের ভৌতিক গল্প।

গল্প শুনুন →
গাছতন্ত্র
অন্য ভূবন #5

গাছতন্ত্র

Gachhtontro

গাছতন্ত্র - অন্য ভূবন সিরিজের একটি ভৌতিক গল্প।

গল্প শুনুন →
দৈনিক ভূতুড়ে
অন্য ভূবন #4

দৈনিক ভূতুড়ে

Doinik Bhuture

দৈনিক ভূতুড়ে - অন্য ভূবন সিরিজের একটি ভৌতিক গল্প।

গল্প শুনুন →
ছায়ার রক্ত প্রতিশোধ
অন্য ভূবন #3

ছায়ার রক্ত প্রতিশোধ

Chayar Rokto Protishodh

ছায়ার রক্ত প্রতিশোধ - অন্য ভূবন সিরিজের একটি ভৌতিক গল্প।

গল্প শুনুন →
ছায়া মুরিদ
অন্য ভূবন #2

ছায়া মুরিদ

Chaya Murid

ছায়া মুরিদ - অন্য ভূবন সিরিজের একটি দীর্ঘ ভৌতিক গল্প।

গল্প শুনুন →
বেলি ও সাদা কবুতর
অন্য ভূবন #1

বেলি ও সাদা কবুতর

Beli O Sada Kobutor

বেলি ও সাদা কবুতর - অন্য ভূবন সিরিজের একটি রোমাঞ্চকর ভৌতিক গল্প।

গল্প শুনুন →